তাহিরপুরে বালুবাহী নৌকাডুবি, যুবকের মৃত্যু

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

তাহিরপুরে বালুবাহী নৌকাডুবি, যুবকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে নৌকাডুবিতে মানিক মিয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার বালিজুড়ি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মৃত. মুছাব্বির মিয়ার ছেলে।

বালিজুড়ি ইউনিয়নের মাহতাবপুর গ্রামে ইউপি সদস্য ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) যাদুকাটা নদী থেকে মিনহা পরিবহন নামে একটি বালুবহনকারী নৌকা জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর যাওয়ার পথে মাহতাবপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বৌলাই নদীর গড়েরঘাট নামক স্থানে রাত্রিযাপন করে মানিক মিয়া। নৌকাতে মানিক মিয়া একাই ছিল।

তিনি আরও জানান, রাত আনুমানিক ৩টায় বালু বোঝাইভর্তি নৌকাটি ডুবে গেলে ঘটনাস্থলেই মানিক মিয়ার মৃত্যু হয় বলে এলাকাবাসীর ধারনা।

তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের ময়না তদন্তের জন্য সুরতহাল রিপোর্ট তৈরী করছে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, মাহতাবপুর গ্রামে নৌকাডুবির ঘটনায় ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে। তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট