১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করতে ছয়দিনের ছুটি পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির।
এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ ও ভোট দেওয়ার সুবিধার্থে আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণি কার্যক্রম তথা ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব অফিস বন্ধ থাকবে।
ফলে ৯ থেকে ১২ ফেব্রুয়ারি চারদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
পাশাপাশি ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়াতে মোট ছয়দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D