১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট জেলা আহবায়ক কমিটির উদ্যোগে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত এবং ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট জেলা আহবায়ক আহবায়ক মোঃ মাহিন আহমদ মাহি ও সদস্য সচিব ফরিদ আহমদের নেতৃত্বে নগরীর বন্দর বাজার এলাকার বিভিন্ন মার্কেটে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা জাগপা’র যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, জুয়েল আহমদ, যুগ্ম সদস্য সচিব হাসমত আলী ও দেলওয়ার হোসেন, সদস্য ইসহাক মিয়া, মুহিন আহমদ চৌধুরী, আয়েল আহমদ, সাজু মিয়া, সুলেমান আহমদ, জুয়েল আহমদ, আবু খালেদ জীবন, মনির হোসেন, প্রশান্ত চন্দ্র, শিমুল আহমদ, কালাম আহমদ প্রমুখ।
গনসংযোগকালে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন দল নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে কিন্তু জনগণের কল্যাণ ও উন্নয়নে কোন কাজ করেনি।
সিলেট-১ আসনে জামায়াত এবং ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী হয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য ও আদর্শবান পার্থী মাওলানা হাবিবুর রহমানকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। এসময় নেতৃবৃন্দ দাঁড়িপাল্লার পাশাপাশি গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D