৭ ফেব্রুয়ারি সিলেটে আসছেন জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭ ফেব্রুয়ারি সিলেটে আসছেন জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান

আগামী ৭ ফেব্রুয়ারি (শনিবার) সিলেট আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃৃবৃন্দ ব্ক্তব্য রাখবেন।

শনিবার বেলা ২টা থেকে শুরু হওয়া এ জনসভা শেষ হবে বিকাল সাড়ে ৪টায়। এতে লক্ষাধিক মানুষের জনসমাগমের আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে প্রেস ব্রিফিং করে এসব তথ্য সাংবাদিকদের জানানো হয়।

মহানগরের ধোপাদিঘিরপাড়স্থ সিলেট-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য রাখেন মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

পরে বক্তব্য রাখেন সিলেট-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। এছাড়া প্রেস ব্রিফিংয়ে ১০ দলীয় জোটের সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়- শনিবার হেলিকপ্টারযোগে জামায়াত আমির সকাল ১০টায় হবিগঞ্জে পৌঁছবেন। সেখানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়ে বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিবেন। পরে বেলা ২টার দিকে হেলিকপ্টারযোগে সিলেট এসে পৌঁছবেন।

সিলেটের নির্বাচনী জনসভা সফলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি জানান- জনসভার নিরাপত্তা চেয়ে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দ বৈঠক করেছেন। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট