১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬
সিলেট সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত ১২টার পরে মাইকে ঘোষণা করে সংঘর্ষে জড়ান জালালাবাদ থানাধীন কুমারগাঁও-সাহেবের গাঁও গ্রামবাসী।
প্রত্যক্ষদর্শী একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুই কিশোরের চেয়ারে বসা নিয়ে মারামারি হয়। পরে এর জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে সেনাসদস্যরা পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। তবে উভয় পক্ষের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় ওসিসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।
রাত ১টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি সামছুল হাবীব বলেন, দুই গ্রামবাসীর সংঘর্ষ চলছে। পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন বলে ওসি জানান।
এই সংঘর্ষের সাথে কোনো রাজনৈতিক দল বা নির্বাচনী প্রক্রিয়ার সম্পৃক্ততা নেই বলেও পুলিশ জানিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D