সিলেটে অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬

সিলেটে অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ২৩৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব-৯।

বুধবার (৪ ফেব্রুয়ারি) র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখাএ তথ্যটি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন তেলিখাল ইউনিয়নের ডাকাতি বাড়ি এলাকার এরশাদ মিয়ার বাড়ির টয়লেটের পাশে একটি গর্তে অভিযান চালানো হয়। সেখানে ধানের খড় দিয়ে ঢেকে রাখা ৮টি কাগজের কার্টনের ভেতর থেকে ২৩৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযানকালে এ ঘটনায় জড়িত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানায় র‌্যাব।

এ তথ্যটি নিশ্চিত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট