১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জ জেলায় বিএনপির বিভিন্ন ইউনিটের ১৪ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে স্থানীয় প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আব্দুল হকের স্বাক্ষরে জেলা বিএনপির পৃথক দুটি প্যাডে বহিষ্কারাদেশ জারি করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বকুল মিয়া, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ফরিদ উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য উছমান গণি, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির ৪র্থ যুগ্ম আহ্বায়ক রমজান আলী, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য সুকেশ দেবনাথ, ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য বুরহান উদ্দিন, বিশ্বম্ভরপুর জাতীয়তাবাদী সৈনিক দলের সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান তালুকদার এবং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোজাম্মিল হক।
অন্য প্যাডে বহিষ্কৃত নেতারা হলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আস. ম. খালিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আমিরুল হক, গৌরারং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল হক, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য ইছাক আলী এবং পৌর বিএনপির সদস্য আব্দুল মজিদ।
বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কৃত নেতারা দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক বলেন, নির্বাচনের আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং প্রয়োজনে আরও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D