সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৬

সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

পরিবেশ আইন না মানায় সুনামগঞ্জের দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট দুই প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেন।

র‌্যাব মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানান। অভিযানকালে দেখা যায়, ইট প্রস্তুতের জন্য কৃষি জমি, পাহাড়, টিলা, মজা পুকুর, খাল, বিল, দিঘি বা নদী ও হাওরের পতিত জমি থেকে অনুমোদন ব্যতীত মাটি কেটে নেওয়া হচ্ছে।

সুনামগঞ্জ সদর থানাধীন কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও-এ অবস্থিত আজিজ ব্রিকসকে ২ লাখ টাকা এবং রঙ্গারচর ইউনিয়নের বল্লভপুর খান ব্রিকসকেও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট