শাবি সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্সের নেতৃত্বে আমিনুর ও অর্থী

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬

শাবি সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্সের নেতৃত্বে আমিনুর ও অর্থী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্সের (এসপিই) ১৩তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনিকা তাহসিন অর্থী মনোনীত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ জোবায়ের হোসেন, যুগ্ম সম্পাদক মো. মেহেরাজ হোসেন, কোষাধ্যক্ষ আব্দুস সত্তার, সিনিয়র নির্বাহী সদস্য আবরার মাহির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাফহীমুল হক, সহ-সংগঠনিক সম্পাদক সুসান্ত কুমার বিশ্বাস, প্রকাশনা সম্পাদক অংকন পাল,
প্রচার সম্পাদক উৎস ভাদুরী, সদস্যতা বিষয়ক সম্পাদক তাসনিম ইকবাল, লিয়াজোঁ সম্পাদক আসাদুল্লাহিল গালিব আদিব, অফিস সম্পাদক আহমেদ শাআদ উল্লাহ মোহায়মেন মনোনীত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মো. ইব্রাহিম বিন ইসলাম, তাওহীদ-ই-এলাহী অলিভ ও সাইমা ইসলাম মনোনীত হন।

সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন সৌম্যদীপ দাশ, শান্ত চন্দ্র বণিক, মোহাম্মদ ওমর ফারুক, তাসফিন আহমেদ, মোহাইমিনুল ইসলাম মুসা, জিবরান মোহাম্মদ ইবতেশাম, সাদমান সাকিব হামিম ও মো. রাজিউল ইসলাম রাতুল।

এ কার্যনির্বাহী কমিটি শাবিপ্রবি এসপিএ স্টুডেন্ট চ্যাপ্টারের উপদেষ্টা ড. মো. সাইফুল আলম, অধ্যাপক, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট