১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, মে ২০, ২০১৭
‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে রবিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সাংবাদিকদের এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার সকাল সাড়ে ৭ টা থেকে ৯ টা পর্যন্ত বিএনপি প্রধানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। এরপর সেখানে গিয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের নিচতলা ও দোতলার দু’টি সিসিটিভি ক্যামেরা মুখ ঘুরিয়ে রাখা হয়েছে। দোতলা ও তিনতলায় বেশ কিছু কাগজপত্র ও ফাইল ছড়ানো ছিটানো রয়েছে। কার্যালয়ের দোতলারই একটি কক্ষে বিএনপি চেয়ারপারসন বসেন।
কার্যালয়ের কর্মী সোহরাব জানান, প্রধান ফটকের তালা ভেঙে পুলিশ কার্যালয়ে প্রবেশ করে। প্রবেশের পরপরই তারা কার্যালয়ের চারজন কর্মীর মোবাইল ফোন নিয়ে যায়। পুলিশ যাওয়ার সময়ে ভাঙা তালাটি নিয়ে যায়।গুলশান-২ এর ৮৬ নম্বর সড়কের এই কার্যালয়ে তল্লাশি অভিযানের নেতৃত্ব দেন পুলিশের গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ। অভিযান শেষে সকাল ৯ টা ৫০ মিনিটে সড়কের পুলিশি ব্যারিকেড তুলে নেয়া হয়।
অভিযানের বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী প্রচারণার ডকুমেন্টস রয়েছে। এছাড়া সেখান থেকে রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালানো হচ্ছে- এমন তথ্য আমাদের কাছে ছিল। আদালতের অনুমতি নিয়েই গুলশান কার্যালয়ে আমরা তল্লাশি চালিয়েছি। তবে সেখান থেকে কোনো কিছু আমরা আনিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D