১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ সকল প্রকার নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ ঘোষণার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। ফলে মধ্যে রাতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।
সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বলেন, জাতীয় নির্বাচনের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আরও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করার শামিল।
বিক্ষোভে অংশ নেওয়া শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, “ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরেই স্থগিত। এখন জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে আবারও নির্বাচন বন্ধ করা হচ্ছে। আমরা শিক্ষার্থীরা আমাদের প্রতিনিধিত্ব চাই, এটা আমাদের মৌলিক অধিকার। এই ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নিবো না। এবং সিদ্ধান্ত নিয়েই আমরা বাসায় ফিরবো।”
বিক্ষোভকারীরা অবিলম্বে ইসির ঘোষণা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা জানান, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D