জাবিতে মাদকসহ আটক শিক্ষার্থীকে এক বছরের বহিষ্কারাদেশ

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬

জাবিতে মাদকসহ আটক শিক্ষার্থীকে এক বছরের বহিষ্কারাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধারের ঘটনায় আটক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত ‘শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ–২০১৮’-এর ৪ (১) (গ) ধারার আওতায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে হল সংসদের সদস্য ও সাংবাদিকদের উপস্থিতিতে হলের ৭২৩ নম্বর কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় কক্ষটি থেকে ২১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে আটক শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ (২২)। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামের বাসিন্দা। আজওয়াদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী এবং মীর মশাররফ হোসেন হলের বৈধ আবাসিক ছাত্র।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট