২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৯ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৭
সিলেটের বিশ্বনাথে দূর্বৃত্তদের হামলায় ১০ বছরের শিশু ও তার মা বাবা গুরুত্বর আহত হয়েছেন। রামদা, চাইনিজ কুড়াল, দায়ের আঘাতে রক্তাক্ত আহতদেরকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার লামাকাজী ইউনিয়নের উদয়পুর গ্রামের পংকি মিয়ার বসত বাড়িতে শুক্রবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। ঘটনার সংবাদ পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্বৃত্তদের হামলায় আহতরা হলেন পংকি মিয়া (৪২), তার স্ত্রী হাজেরা বেগম (২৮) ও পুত্র সোয়েব মিয়া (১০)।
জানা গেছে, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে পূর্ব থেকে উৎ পেতে থাকা দূর্বৃত্তরা পংকি মিয়ার উপর হামলা চালায়। রামদা, চাইনিজ কুড়াল, দা দিয়ে পংকি মিয়াকে এ্যালোপাতাড়ি কুপিয়ে আহত করে দূর্বৃত্তরা। এসময় পংকি মিয়ার চিৎকার শুনে তাকে বাঁচাতে তার স্ত্রী হাজেরা বেগম এগিয়ে গেলে দূর্বৃত্তরা তাকেও গুরুত্বরও আঘাত করে। পিতা-মাতাকে রক্ষা করার জন্য ১০ বছরের সন্তান সোয়েব এগিয়ে গেলে দূর্বৃত্তরা তাকেও গুরুত্বর আহত করে।
ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D