নভেম্বরে সারাদেশে সড়কদূর্ঘটনায় নিহত ৫০৭, আহত ৮৯৯

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৫

নভেম্বরে সারাদেশে সড়কদূর্ঘটনায় নিহত ৫০৭, আহত ৮৯৯

বিদায়ী নভেম্বর মাসে সারাদেশে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত হয়েছেন। এছাড়া ৮৯৯ জন আহত হন। এই মাসে রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪০ জন নিহত হন। এই সময়ে ১৯৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০১ জন নিহত, ১৭১ জন আহত হয়েছে।

একই সাথে এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে সিলেট বিভাগে। নভেম্বর মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৮৯ জন আহত হয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণে এই তথ্য পাওয়া গেছে।

যাত্রী কল্যাণের তথ্যমতে, নৌ পথে ০৭ টি দুর্ঘটনায় নিহত ৬ জন ও ০৪ জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৭৭ টি দুর্ঘটনায় ৫৫৩ জন নিহত এবং ৯০০ জন আহত হয়েছে। এই সময়ে ১৯৫ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০১ জন নিহত, ১৭১ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৮.৬৯ শতাংশ, নিহতের ৪১.১০ শতাংশ ও আহতের ২০.৮২ শতাংশ। ঢাকা বিভাগে ১৫৫ টি সড়ক দুর্ঘটনায় ১৩২ জন নিহত ও ২৫৭ জন আহত হয়েছে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ১২ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১১৩ জন চালক, ৯৭ জন পথচারী, ৪১ জন পরিবহন শ্রমিক, ৪৫ জন শিক্ষার্থী, ১২ জন শিক্ষক, ৮০ জন নারী, ৬০ জন শিশু, ০৫ জন চিকিৎসক, ০৫ জন সাংবাদিক, এবং ০৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। এদের মধ্যে নিহত হয়েছে- ৪ জন পুলিশ সদস্য, ১ জন র‌্যাব সদস্য, ১ জন সেনা সদস্য, ০৫ জন চিকিৎসক, ০১ জন সাংবাদিক, ১০৯ জন বিভিন্ন পরিবহনের চালক, ৯৩ জন পথচারী, ৭১ জন নারী, ৫০ জন শিশু, ৪৩ জন শিক্ষার্থী, ১৮ জন পরিবহন শ্রমিক, ১২ জন শিক্ষক ও ৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

এই সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৭৪৬ টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ৩১.২৩ শতাংশ মোটরসাইকেল, ২০.২৪ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৩.০০ শতাংশ বাস, ১৩.১৩ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক, ৭.১০ শতাংশ সিএনজিচালিত অটোরিক্সা, ৯.১১ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬.১৬ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

সংগঠিত মোট দুর্ঘটনার ৪৮.৬৬ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২৫.৪৭ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৮.৫৩ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৫.৮৯ শতাংশ বিবিধ কারনে, ০.৫৭ চাকায় ওড়না পেছিয়ে এবং ০.৭৬ শতাংশ ট্রেন-যানবাহনের সংঘর্ষে ঘটে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এই মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৩৮.০২ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৪.৭১ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৩০.২২ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫.১৩ শতাংশ ঢাকা মহানগরীতে, ০.৭৬ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০.৭৬ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট