পৃথক হলো বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট অধ্যাদেশ জারি

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

পৃথক হলো বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট অধ্যাদেশ জারি

Manual1 Ad Code

সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে আইন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির নির্দেশক্রমে রোববার (৩০ নভেম্বর) এ সংক্রান্ত অধ্যাদেশটি জারি করা হয়। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বিভাগ সম্পূর্ণভাবে পৃথক হলো।

গত ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়।

Manual5 Ad Code

এর আগে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রতা নিশ্চিত করতে গত বছরের ২৭ অক্টোবর প্রধান বিচারপতির উদ্যোগে সুপ্রিম কোর্ট থেকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাব আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়।

Manual6 Ad Code

প্রস্তাবে সংবিধানের ১০৯ অনুচ্ছেদের উদ্দেশ্য বাস্তবায়নে হাইকোর্ট বিভাগের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ আরও কার্যকর করতে স্বতন্ত্র সচিবালয় গঠনের সুপারিশ করা হয়। পাশাপাশি প্রস্তাবিত সচিবালয়ের অর্গানোগ্রাম, রুলস অব বিজনেস ও অ্যালোকেশন অব বিজনেস সংশোধনের সম্ভাব্য খসড়া পাঠানো হয়।

নতুন অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগ এখন প্রশাসনিক ও কার্যক্রমগত বিষয়ে সম্পূর্ণ স্বায়ত্তশাসন পেল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Manual8 Ad Code


 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code