১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫
বাউল শিল্পী আবুল সরকার কর্তৃক আল্লাহ পাক সম্পর্কে জঘন্য কটুক্তির প্রতিবাদে বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সিলেট শহীদ মিনারে হজরত শাহজালাল রহ: তাওহিদি কাফেলার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আবুল সরকার আল্লাহকে নিয়ে কটুক্তি করে এদেশের ধর্মপ্রাণ জনতার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করতে হবে।
কাফেলার যুগ্ন আহ্বায়ক হাফেজ মাওলানা আসজাদ আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তারা সিলেটের কোথাও নাস্তিক বাউলদের সহ্য করা হবেনা উল্লেখ করে বলেন, ওরা দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, প্রশাসনলে কঠোর হতে হবে।
কাফেলার যুগ্ম সদস্য সচিব মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেনকাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা মুসাদ্দিক আহমদ, মুফতি জিয়াউর রহমান, মুফতি রশিদ আহম, মাওলানা মুনায়েম আহমদ, পীর মাওলানা আব্দুল জব্বার, মুফতি মুহিউদ্দিন, মাওলানা ইয়াহিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D