১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫
সুনামগঞ্জের জগন্নাথপুরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আলিমা বেগম (২৫) বাগময়না গ্রামের সৌদি আরব প্রবাসী লালন মিয়ার স্ত্রী।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে আলিমা বেগম তার শয়ন কক্ষে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো আলিমা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে এর সঠিক কারণ জানা যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D