সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

সিলেট সীমান্তের কয়েকটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানায়, সোমবার (২৪ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতেসিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, কালাইরাগ, বাংলাবাজার এবং সোনালীচেলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় পেঁয়াজ, শাড়ী, স্কিন সানরাইজ ক্রিম, মেলনর ক্রিম, পন্ডস বিউটি ফেসওয়াস, বডি স্প্রে, চিনি, শীতের কম্বল, জিরা, পান, চকলেট, সনপাপড়ি, বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী রসুন, শিং মাছ এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী নৌকা আটক করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯০ লাখ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এম নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।