সিলেটে ৫ হাজার ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজসহ আটক ১

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫

সিলেটে ৫ হাজার ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজসহ আটক ১

সিলেটে বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৯০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় বটেশ্বর সিনেমা হলের সামনে এক বিশেষ অভিযান চালিয়ে জামালপুরের ইমান আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি ট্রাক গাড়ি এবং ১১৮ বস্তায় ৫ হাজার ৯০০ কেজি অবৈধ পেঁয়াজ। এর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫ লক্ষ ১ হাজার ৫০০ টাকা।

শনিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরান(রহঃ) থানায় মামলা রুজু করা হয়েছে। আটক আসামীকে আদালতে হয়েছে।