আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকা

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকা

ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড নাগাদ এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে।উৎপত্তিস্থলের বিষয়ে বলা হয়েছে, ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর পূর্বে।

গত ৩৬ ঘণ্টার কম সময়ে এটি দেশের তৃতীয় ভূমিকম্প, যা নাগরিকদের মাঝে উদ্বেগ বাড়িয়েছে।

হালকা মাত্রার এই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বারবার ভূমিকম্প হওয়ায় বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

এর আগে, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

তার আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকালে একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকার সাভারের বাইপাইল এলাকায় আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।

এর আগে শুক্তবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১১ জন প্রাণ হারিয়েছেন।এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন, নারায়ণগঞ্জে একজন ও গাজীপুরে ১জন মারা যান। এ ছাড়া বিভিন্ন জেলায় কয়েক শ মানুষ আহত হয়েছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট