২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫
হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের বামৈ পশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ একটি কুকুর গ্রামে ঢুকে পরপর কয়েকজনকে কামড়ে আহত করে। পরে স্বজনেরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে কয়েকজনকে বাড়ি পাঠানো হয়। বাকিরা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন।
আহতদের মধ্যে রয়েছেন, বামৈ গ্রামের নাজিল মিয়া (৫০), মহিনুল (৮), সাগর সরকার (২৫), শেফালি সরকার (২২), তামিম চৌধুরী (৭), হাবিবুর রহমান (৫৫), মারিয়া আক্তার (১৫), মাহিনুর (৮), মারজুল (৭), মরিয়ম (২), সিফাত (৪)সহ আরও কয়েকজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার অজিত চন্দ্র দেবনাথ ও প্রধান সহকারী সুজিত চন্দ্র পাল বলেন, আমরা স্বাস্থ্যকেন্দ্রে আসার পথে গেটের কাছে কুকুরটি আমাদের ওপরও ঝাঁপিয়ে পড়ে। অল্পের জন্য বেঁচে গেছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন, কুকুরে কামড় দিলে প্রথমেই ক্ষতস্থান কাপড় বা কাঁচা সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কোনোভাবেই ব্যান্ডেজ করা যাবে না। কুকুরটিকে যদি প্রাণিসম্পদ বিভাগ ধরে জলাতঙ্কবিরোধী ভ্যাকসিন দিয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে পারে, তাহলে ঝুঁকি অনেক কমে যাবে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি, ফলে মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা আরও জানান, কুকুরটিকে বামৈ পূর্ব গ্রামের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। তারা দ্রুত প্রাণিসম্পদ বিভাগকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D