২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫
সিলেটে বালু ভর্তি ট্রাক তল্লাশি করে পাওয়া গেল ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা পণ্যের বিশাল চালানে। এই চালানে ছিল ৫৪ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের চশমা ও কিটক্যাট চকোলেট।
শনিবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড সেনা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
সেনাসূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি দল জাফলং থেকে কেরানীগঞ্জগামী বালুবোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট ১৪-২৬৩১) থামার সংকেত দিলে চালক ও হেলপার পালিয়ে যান।
পরে ট্রাকটি ক্যাম্পে নিয়ে আনলোড শেষে বালুর নিচে ভারতীয় চশমা ও চকলেটের চালান পাওয়া যায়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৪৬ হাজার ৫১২ পিস চশমা, যার আনুমানিক সিজারমূল্য ধরা হয়েছে ৪৬ লাখ ৫১ হাজার ২০০ টাকা।
এছাড়া ১৩ হাজার ৯৬৫ পিস কিটক্যাট চকলেট, যার মূল্য প্রায় ৮ লাখ ৩৭ হাজার ৯০০ টাকা।
মোট জব্দকৃত পণ্যের সিজারমূল্য ৫৪ লাখ ৮৯ হাজার ১০০ টাকা।
সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, শনিবার সকাল ১১টার দিকে ট্রাক ও জব্দকৃত সব পণ্য বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর নিকট হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D