২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫
দিনাজপুর সদর উপজেলায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন চারজন।
শনিবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের খোসালপুর (গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্তত ৪ জন। এ সময় দিনাজপুর-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুইপাশে কয়েকশ গাড়ি আটকা পড়েছে।
নিহতরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মাঝিরা গ্রামের আব্দুস সালামের মেয়ে সাদিয়া বেগম (১৫), দিনাজপুর সদর উপজেলার খানপুর কুতইর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫)। সম্পর্কে তারা দুইজনে নানী-নাতনী। এ ঘটনায় নিহত অপর দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
একতা অটো রাইসমিলের কর্মচারী বাবুল হোসেন বলেন, শনিবার দুপুরে বীরগঞ্জ থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল মিনিবাসটি। বিপরীত দিক থেকে ইজিবাইক আসছিলো কাহারোল কান্তনগরের দিকে। খোসালপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইক থেকে কয়েকজন যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে বাসটি তাদেরকে চাপা দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটিকে আটক করে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্য হয়েছে। অপরজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D