২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) GenieA (জিনিয়া) অ্যাপ। পুলিশে সেবা প্রাপ্তিকে সহজতর করতে ডিজিটাল এ পদ্ধতি চালু করা হয়েছে।
আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে এ সেবা চালু করেন। গত ১৬ অক্টোবর পরীক্ষামূলকভাবে এর কার্যক্রম মেট্রোপলিটনের মোগলাবাজার থানায় শুরু হয়। এর এক মাস পর ১৬ নভেম্বর বাকি ৫ থানায়ও সেটি চালু করা হয়।
এই ‘জিনিয়া’ অ্যাপে বর্তমানে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে, এবং আগামীকে কী কী সেবা এতে যুক্ত করা হবে- এ বিষয়ে বুধবার (১৯ নভেম্বর) এক বার্তায় বিস্তারিত বলেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান- প্রাথমিকভাবে দুটি ফিচার নিয়ে GenieA অ্যাপ চালু হয়েছে। প্রথমটি হলো- যেকোনো বিপদে পুলিশের সহায়তা চাওয়া, অ্যাপসের এসওএস বাটনে ক্লিক করলে এসএমপি’র কন্ট্রোল রুমে স্বয়ংক্রিয়ভাবে পরিচয়সহ মেসেজ আসবে। এরপর সফটওয়্যারের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত পুলিশের নিকট মেসেজ যাবে এবং পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে যাবে।
দ্বিতীয়টি হলো- ইনসিডেন্ট রিপোর্টিং; যে কোনো অপরাধীর তথ্য পাঠানো যাবে। এখানে চাইলে শুধুমাত্র পুলিশ কমিশনার দেখবেন এমন অপশনও যোগ করা আছে।
এসএমপি সূত্র জানায়- পর্যায়ক্রমে এই অ্যাপের মাধ্যমে যেসব সেবা পাওযা যাবে সেগুলো হলো- সিসিটিভি মনিটরিং ও AI-ভিত্তিক অ্যানালাইসিসের মাধ্যমে সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া, পুরো শহরকে ড্রোনের নজরদারির আওতায় আনা, স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্লকচেইন প্রযুক্তি সাক্ষ্যপ্রমাণ ও বিচারের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখা।
এছাড়া GenieA অ্যাপের মাধ্যমে সিটিজেন ইন্টারঅ্যাকশন নাগরিকরা যেকোনো বিষয়ে মতামত জানাতে ও আলোচনা করতে পারবেন। AI-ভিত্তিক আইনি সহায়তা-যেকোনো সমস্যায় আইনি পরামর্শ পাওয়া যাবে। অ্যাপকে বললে জিডির আকারে লিখে দেবে, সুন্দরভাবে এজাহারের নিয়মে মামলা লিখে দেবে এবং যাচাই-বাছাই করে ‘ওকে’ করলে তা অ্যাপের নিয়ম অনুযায়ী সিস্টেমে চলে আসবে।
তাছাড়া অন্যান্য সংস্থার সঙ্গে একীভূত করা। যেমন ইন্ডিগ্রেশন পুলিশ ও ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থাগুলোকে একত্রিত করে সমন্বিতভাবে জরুরি সেবা প্রদান।
অপরদিকে, অ্যাপে কোনো দুর্ঘটনার খবর জানালে তা ফায়ার সার্ভিসে ট্রান্সফার করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ‘ক্রাইম হিট ম্যাপ’ অর্থাৎ- কোন এলাকায় কোন অপরাধ বেশি হচ্ছে, কোথায় যানজট ইত্যাদি জানা যাবে এবং ট্রাফিক ফাইন GenieA অ্যাপের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করা হবে।
এছাড়া ইমারজেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস, উবার-পাঠাও সার্ভিস এবং সিএনজির অতিরিক্ত ভাড়া ও ছিনতাই রোধে এই অ্যাপটি সহায়ক হবে।
যারা সাইবার বুলিং করে তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ‘জিনিয়া’র মাধ্যমে।
GenieA অ্যাপটি গুগল প্লে-স্টোর এবং iOS থেকে ডাউনলোড করা যাবে। ডাউনলোডের লিংক-
Android (Google Play)
https://play.google.com/store/apps/details…
iOS (TestFlight Beta)
https://testflight.apple.com/join/me4bzukD

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D