২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে সিলেটে মিস্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা। এসময় তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
এদিকে হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের পর সোমবার বিকালে সিলেটে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মহানগরের চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে আনন্দ মিছিল বের করে এনসিপি। এসময় তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
মিছিলে ‘অ্যাকশন অ্যাকশন- ডায়রেট অ্যাকশন’,‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডায়রেট অ্যাকশন’ ‘খুনি লীগের বিরুদ্ধে- ডায়রেট অ্যাকশন’।
এনসিপির সিলেট জেলার আহবায়ক জুনেদ আহমদ বলেন, এ রায়ে আমরা সামান্য পরিমান খুশি হয়েছি। আমরা আনন্দিত ও সবচেয়ে বেশি খুশি হব যতক্ষণ পর্যন্ত না এ রায় কার্যকর হবে। এ রায় কার্যকর না হওয়া পর্যন্ত রাস্তা থেকে সরবো না, আমাদের আন্দোলন চালিয়ে যাব। ‘
অপরদিকে, চৌহাট্টা এলাকায় ছাত্র-জনতা পথচারী ও জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এর আগে সোমবার দুপুরে ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন-বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D