নির্বাচিত হলে সিলেটের প্রধান ৬ সমস্যার দ্রুত সমাধান করবো : হাবিবুর রহমান

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

নির্বাচিত হলে সিলেটের প্রধান ৬ সমস্যার দ্রুত সমাধান করবো : হাবিবুর রহমান

Manual8 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেট-১ আসনে আমাকে জামায়াতে ইসলামী থেকে মনোনীত করা হয়েছে। আমি ১৯৭৯ সাল থেকে সিলেটে কাজ করে আসছি। তাই সিলেটের সমস্যাগুলো আমার ভালোভাবে জানা।

তিনি বলেন, সিলেটের সমস্যাগুলোর মধ্যে প্রধান ৬টি সমস্যা হচ্ছে- রাস্তা, ড্রেনেজ, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আর নদী এলাকার নদীভাঙ্গনের সমস্যা। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে এসব সমস্যার দ্রুত সমাধান করবো। এছাড়া অন্যান্য যে সকল সমস্যা রয়েছে আপনাদেরকে সাথে নিয়ে সব সমস্যার সমাধান করে সিলেটকে একটি আদর্শ শহরে পরিণত করবো ইনশাআল্লাহ।

Manual4 Ad Code

গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাতে সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

মাওলানা হাবিবুর রহমান বলেন, ঢাকার সাথে আমাদের যোগাযোগ সমস্যার শেষ নেই। রেললাইন পুরাতন হয়ে গেছে, রেলের সংকট রয়েছে। ভোট দিয়ে যদি আমাকে সুযোগ দেন, তাহলে রেললাইনকে ডাবল করবো। ৩ ঘণ্টা থেকে ৪ ঘণ্টার মধ্যে ঢাকায় গিয়ে পৌঁছার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদের দোয়া ও ভোট চাই। আপনার একটি ভোট অনেক মূল্যবান। এই ভোটের মাধ্যমে দেশ বিক্রি হয়ে যেতে পারে আবার দেশের পরিবর্তনও হয়ে যেতে পারে। তাই আপনারা চিন্তা করে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন।

Manual1 Ad Code

৫নং ওয়ার্ডের সালিশ ব্যক্তিত্ব আজাদ মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি আজমল আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, সেক্রেটারি আল ইমরান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি


 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code