২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫
সিলেটের জাফলং জিরো পয়েন্টে পাথর লুটপাট মামলার অন্যতম আসামি আনোয়ার হোসেন (৪২)–কে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই মাদকসেবী ব্যক্তিকেও আটক করা হয়।
পুলিশ জানায়, চলতি বছরের আগস্টে জাফলং জিরো পয়েন্টে ঘটে যাওয়া পাথর লুটকাণ্ডে আনোয়ার সরাসরি জড়িত ছিল এবং ঘটনার পর থেকে পলাতক অবস্থায় ছিল। তার গোপন আস্তানায় মাদক সেবনের খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার জানান, গ্রেফতারকৃত আনোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পাথর লুটের মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৭–৯ আগস্ট টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০–৫০ হাজার ঘনফুট পাথর লুট করা হয়। এ ঘটনায় ১৮ আগস্ট অজ্ঞাতনামা ১০০–১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D