আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, মে ৮, ২০১৭

আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ সোমবার আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার সকাল ১০টায় আদালতের উদ্দেশে রওনা হবেন বেগম খালেদা জিয়া।

গত ২৭ এপ্রিল খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ছিল। তিনি অসুস্থ থাকায় আইনজীবীরা সময় আবেদন করেছিলেন। পরে আদালত ৮ মে হাজিরের নির্দেশ দেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট