হিরো আলম গ্রেফতার

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

হিরো আলম গ্রেফতার

স্ত্রী রিয়া মনিকে হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিলের উলন এলাকায় হিরো আলমের অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু নিশ্চিত করেছেন।

হিরো আলমের বিরুদ্ধে গত ২৩ জুন হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলাটি করেন রিয়া মনি।

এই মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের আরেক ব্যক্তিকে আসামি করা হয়। তাঁদের বিরুদ্ধে গত ১২ নভেম্বর বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত।

সেই পরোয়ানায় আজ হিরো আলমকে গ্রেপ্তার করা হলো।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট