ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জেরঞ্জ নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পল্লব রায় (৩০) সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাসিন্দা। তিনি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এরিস্টো ফার্মার বিক্রয় প্রতিনিধি ছিলেন।

এ ঘটনায় আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছে। তারা হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের রাফি (১৭) ও মোয়ান (১৭)। আহতদের প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ডায়না আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, নিহতের মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট