৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৫
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সেবামূলক সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’ তিন দিনব্যাপী খাল ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন হয়।
অভিযানে সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের খালে জমে থাকা প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা অপসারণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালান।
সংগঠনের সভাপতি মমিনুর রশিদ শুভ বলেন, নিজের চারপাশ পরিষ্কার রাখা শুধু দায়িত্ব নয়, এটি নৈতিক কর্তব্য। আমাদের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে বলে আমরা বিশ্বাস করি।
বিশ্ববিদ্যালয়ের ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান অধ্যাপক আবুল হাসনাত বলেন, “ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা সবার সম্মিলিত দায়িত্ব। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ক্যাম্পাসের দোকানগুলোতে ওয়ানটাইম গ্লাস ও প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধ করতে হবে।”
অভিযান চলবে আগামী তিন দিন ধরে। এ সময় ক্যাম্পাসের খাল, রাস্তার ধারে এবং শিক্ষার্থীদের ব্যবহৃত সাধারণ স্থানগুলো পর্যায়ক্রমে পরিষ্কার করার পরিকল্পনা নিয়েছে সংগঠনটি।
বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার অধ্যাপক ড. মো. আবুল হাসনাত বলেন, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ দোকানগুলোতে ওয়ান-টাইম গ্লাস ও প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। সবাইকে ডাস্টবিন ব্যবহারে সচেতন হতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D