শাবিতে অভিযুক্ত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫

শাবিতে অভিযুক্ত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‍্যাগিংয়ের দায়ে অভিযুক্ত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের টানা আন্দোলন ও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘বিভাগের প্রধানদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনায় ও সংশ্লিষ্ট সুপারিশের ভিত্তিতে গৃহীত বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হলো। যা পরবর্তী সিন্ডিকেট সভায় অবহিত করা হবে।’

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ২৩৭তম সিন্ডিকেট সভায় অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের ২৫ শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, এক বছর আগে বিষয়টি মীমাংসা করার পরেও প্রশাসন জোর খাটিয়ে বহিষ্কার করেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট