১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৭
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের কানসাটের ত্রিমোহনীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করা হয় বলে দাবি করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ টি এম মুজাহিদুল ইসলাম বলেন।সকাল পৌনে ৮টার দিকে বাড়িটির ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপরে নিশ্চিত হওয়া যায় ওই বাড়িতে জঙ্গি বা সন্ত্রাসী অবস্থান করছে।
নিরাপত্তার স্বার্থে বাড়িটির আশপাশে কাউকে যেতে দিচ্ছে না পুলিশ সদস্যরা।তিনি আরো জানান, জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে বাড়িটিতে অভিযান শুরু করবে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D