১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৭
এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৪ মে প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওইদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তার করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষামন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, অধিদপ্তরের ডিজি, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত থাকবেন।
এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে ৪ মে। পূর্বের ধারাবাহিকতায়, সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেওয়ার পর দুপুর ১২টায় সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্যউপাত্য তুলে ধরবেন।এরপর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, মোবাইল ফোনে এসএমএস এবং স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফল জানা যাবে।
গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নেয় ১৬ লাখ ৪৪ হাজার ১৩০ জন শিক্ষার্থী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D