২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৭
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) বলেছেন, বিচার বিভাগের সঙ্গে সব সময় বিমাতাসুলভ আচরণ চলে আসছে। এটি আজকে না, শুধু এই সরকার না, সব সরকারের আমলেই এ আচরণ করা হয়। : তিনি বলেন, প্রশাসন কোনোদিনই চায়নি, এখনও চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। প্রশাসনের যারা উচ্চপর্যায়ে আছেন, তাদের পরিচালনা করেন কিছু আমলা, কিছু লোক পরামর্শ দিয়ে থাকেন। সত্য জিনিসটি তাদের কর্মেেত্র উপস্থাপন করা হয় না। যার প্রেেিত তারা মনে করে বিচার বিভাগ তাদের প্রতিপ। এটি তাদের ভুল ধারণা। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ বার লাইব্রেরি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বিচার বিভাগ কারো প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করে না। বিচার বিভাগ সব সময় একটি ভারসাম্য রা করে চলে। তাদের যত কিছুতে ত্রুটি থাকে তা নিয়ে বিচার বিভাগের কাছেই আসতে হয়। আমরা তাদের বিচার করি। তারা নিরাপত্তা পায় না, প্রশাসনের কাছে নিরাপত্তা পায় না, নিশ্চয়তা পায় না চাকরি-সংক্রান্ত, প্রমোশন- সংক্রান্ত, তখনই এই বিচার বিভাগ তাদের নিশ্চয়তা দেয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মোছাব্বিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জমশেদ মিয়া ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমানের পরিচালনায় এতে বক্তৃতা করেন জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই, অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত, নূরুল আমিন, অফিল উদ্দিন, সিরাজুল হক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, প্রশাসনের আজকে যারা মতায় আছেন সব সময় তারা থাকবেন না। তারাও একদিন অবসরে যাবেন। তখন সাধারণ নাগরিক হিসেবে থাকবেন। তাদের আত্মীয়স্বজন, পরিবার-পরিজন তারাও এদেশে থাকছেন। তাদের তো সমস্যা হতে পারে। যদি বিচার বিভাগকে শক্তিশালী করা হয়, তবে তাদের সাময়িক মতার পরে যে অনিশ্চয়তার মাঝে পড়বেন তখন কিন্তু বিচার বিভাগই তাদের নিশ্চয়তা দেবে। এটি তারা যখন মতায় থাকেন তখন ভুলে যান। যার পরিপ্রেেিত তারা মনে করেন, বিচার বিভাগ আমাদের সবগুলো নিয়ে ফেলল, খেয়ে ফেলল। এটি তাদের ভুল ধারণা। : আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আপনারা যারা আইনজীবী তারা এটি তুলে ধরবেন। জনমত গঠন করবেন। তাহলে এ ভুল বোঝাবুঝি দূর হবে। : প্রধান বিচারপতি বলেন, অনেক দেশ আছে যারা অনেক ধনী। যাদের অনেক উন্নত দেশের চেয়েও বেশি টাকা আছে। কিন্তু তাদের উন্নত জাতি হিসেবে ধরা হয় না। শুধু টাকা থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য দুর্নীতি প্রতিরোধ, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। এর আগে প্রধান বিচারপতি আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে নবনির্মিত জুডিশিয়াল ভবন পরিদর্শন করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D