৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫

৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার শেষে ৫ ঘণ্টা পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটে ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে  যাওয়ার পর স্টেশনের আউটারে রেলক্রসিংয়ের কাছে ‘চ’ বগিটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। পরে আখাউড়া জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে কাজ শুরু করে। উদ্ধার কাজ শেষে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট