৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিটিসিএলের ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা চালু করা হয়েছে। তবে বর্তমানে এ সেবা শুধুমাত্র বিদেশগামী যাত্রীদের জন্য। আগামী কয়েকদিনের মধ্যে পুরো বিমানবন্দর এলাকায় সবার জন্য ফ্রি ওয়াইফাই সেবা পুরোদমে চালু করা হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) এ সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বিদেশ থেকে আসা এবং বিদেশগামী যাত্রীদের যোগাযোগের সুবিধার্থে বিমানবন্দরে এ সেবা চালু করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরো বিমানবন্দরকে ফ্রি ওয়াইফাইয়ের আওতায় আনা হবে।
উদ্বোধনকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D