জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫

জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার

সিলেটের জকিগঞ্জে ৪ হাজার ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ থানার একটি টহলদল কুশিয়ারা নদীর ডাইক হয়ে বাবুর বাজারগামী সিএনবি সড়কে নিয়মিত ডিউটিতে থাকাকালে এ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়।

আটক মো. রায়হান উদ্দিন রেহান (৪৫) জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালাগ্রাম সহিদাবাদের মৃত মখদ্দছ আলীর ছেলে। তার দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-০৩, তারিখ-০৬/০৯/২০২৫ ইং) রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট