সুনামগঞ্জ সীমান্তে ২৩টি ভারতীয় চোরাই গরু জব্দ

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৫

সুনামগঞ্জ সীমান্তে ২৩টি ভারতীয় চোরাই গরু জব্দ

সুনামগঞ্জের দুই উপজেলার পৃথক অভিযানে বিজিবি (২৮ ব্যাটালিয়ন) ২৩টি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ৪ সেপ্টেম্বর বিকেলে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করা হয়। মাটিরাবন বিওপি সীমান্ত পিলার ১১৮৯/৭—এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ীতে এই গরুগুলো জব্দ করা হয়। এ গরুর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা।

একই দিনে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় সীমান্ত পিলার ১২৩৩/২—এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলোনীতে ১৫টি ভারতীয় গরু আটক করা হয়। এগুলোর সিজার মূল্য বিশ লক্ষ নব্বই হাজার টাকা।

উভয় অভিযানের মাধ্যমে মোট জব্দকৃত ২৩টি ভারতীয় গরুর সিজার মূল্য দাঁড়িয়েছে ২৬ লাখ ৫০ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ মাত্রায় অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট