সিলেটে ১ কোটি ৩৬ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৫

সিলেটে ১ কোটি ৩৬ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে এক কোটি ৩৬ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিলেট সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে এসব পণ্য জব্দ করে।

পয়েন্টগুলো হচ্ছে, বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম এবং ডিবিরহাওর।

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী, সানগ্লাস, গরু, চকোলেট, পুডিং পাউডার, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, চা-পাতা ও চিনি। বাংলাদেশী শিং মাছের চালানও জব্দ করা হয়েছে।

এসব পণ্যের সিজার মূল্য ১ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৫৮০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজমুল হক জানিয়েছেন, এসব পণ্যের ব্যাপারে সরকারি বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট