শ্রমিক নেতা আলী আহমদের দা’ফ’ন সম্পন্ন ॥ শো’ক প্রকাশ

প্রকাশিত: ৭:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৫

শ্রমিক নেতা আলী আহমদের দা’ফ’ন সম্পন্ন ॥ শো’ক প্রকাশ

সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট-২১৫৯) এর বার বার নির্বাচিত কার্যকরী কমিটির সদস্য মোঃ আলী আহমদ আলী (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রোববার সন্ধ্যায় দক্ষিণ সুরমার শিববাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পরে ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় তাঁর গ্রামের বাড়ি পূর্ব শ্রীরামপুর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে, শ্রমিক নেতা মোঃ আলী আহমদ আলীর ইন্তেকালে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের শোক: পরিবহন শ্রমিক নেতা আলী আহমদ আলীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটি ও উপ কমিটির সকল নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ। এক শোকবার্তায় জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ লস্কর বলেন, জনপ্রিয় পরিবহন শ্রমিক নেতা আলী আহমদ আলীর মৃত্যুতে আমরা একজন সৎ, দক্ষ ও যোগ্য নেতাকে হারিয়েছি। আলী আহমদ আলীর মৃত্যুতে তাঁরা গভীর শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহ পাক এর নিকট তাঁকে জান্নাতবাসী করার প্রার্থনা করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট