৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫
দশ বছরের শিশু সামিউল। মা বকুনি দিয়েছিলেন। পরে সে এমনই অভিমান করে পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় জীবনের ওপারে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। সামিউলের ভালো নাম সামিউল আদিব। সে সুনামগঞ্জ সদরের খামতিয়ার গ্রামের আবেদিন সুমনের ছেলে।
বর্তমানে তারা নগরীর সুবিদবাজারের পিটিআই ট্রেনিং সেন্টারের বিপরীত গলির দোয়েল ৩/৪নং বাসার বাসিন্দা।
সকাল সাড়ে ১১টার দিকে সামিউলকে তার মা বকাঝকা করেছিলেন। সে প্রচণ্ড অভিমান নিয়ে বাথরুমে প্রবেশ করে। কিছুসময় পর মা তাকে খুঁজতে বাথরুমে তার ঝুলন্ত লাশ দেখতে পান।
তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জিয়াউল হক বলেন, সামিউলের লাশ এখনো ওসমানীর মর্গে রাখা আছে। এ ব্যাপারে কোনো অভিযোগ এখনো দায়ের হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D