৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দায়িত্ব পালনের সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আলমগীর হোসেন ভূঁইয়া নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা হাসপাতালের তিনি মৃত্যুবরণ করেন।
নিহত আলমগীর হোসেন শ্রীমঙ্গল থানায় এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলমগীর। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমগীর হোসেন ভূঁইয়ার বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে পদোন্নতি পেয়ে সহকারী উপপরিদর্শক পদে দায়িত্ব পালন করছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সহকর্মী, জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D