৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫
সুনামগঞ্জ-সিলেট সড়কের লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় আরও ৩ জন আহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে হালুয়ারগাঁওয়ের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন নারী শিক্ষার্থী এবং অপরজন মধ্যবয়সী পুরুষ। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি বাহাদুরপুর থেকে সুনামগঞ্জ শহরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস হালুয়ারগাঁও মোড়ে এসে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান। দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়।
সুনামগঞ্জ সদর থানার ওসি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চালক পালিয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্ট চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D