৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫
সিলেট-তামাবিল সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সোমবার বেলা একটার দিকে ভারি বর্ষণে গাছ ভেঙে পড়লে প্রায় আড়াই ঘন্টা বন্ধ ছিল এই সড়ক। সড়কের দুপাশে তীব্র যানজটে বাড়তি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিকেল সাড়ে চারটার দিকে সড়কের ওপর পড়া গাছ সরানো হয়।
অবিরাম ভারী বর্ষণের কারণে সোমবার সিলেট মহানগরীর মেজর টিলার শ্যামলী পয়েন্টে একটি বড় গাছ সড়কে উপড়ে পড়ে যায়। এতে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সিলেট পাবলিক ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজ ও সিলেট ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষার্থীদের বহনকারী বাসও এসময় আটকা পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের একটি দল গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D