বজ্রপাত নিরোধে সিলেটে ৫০০ তালগাছের চারা রোপণ

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

বজ্রপাত নিরোধে সিলেটে ৫০০ তালগাছের চারা রোপণ

সিলেটে বজ্রপাত নিরোধে ৫০০ তালগাছের চারা রোপণ করেছে ক্রস কেয়ার ডিভিশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএসসি।

রবিবার (৩ আগস্ট) সকালে দক্ষিণ সুরমা উপজেলার দৌলতপুরে রাস্তার দুপাশে সাত কিলোমিটার এলাকা সহ সিলেট জেলায় পাঁচশ তালগাছের চারা রোপণ করা হয়।

চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক তামান্না নাহার।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার দিপঙ্কর সূত্রধর, দক্ষিণ সুরমা উপজেলার ৯নং ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হক, স্কয়ারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. জিল্লুর রহমান, জেনারেল সেলস ম্যানেজার মো. আসাদুল্লাহ আরমান আলী, আরএসএম দিলীপ কুমার দেবনাথ, প্রোডাক্ট এক্সিকিউটিভ ড. মো. আমিনুল ইসলাম, ফিল্ড ম্যানেজার শাহিনুর রহমান, ডিপো ইনচার্জ মো. মাসুদ বিন আমিন, ফিল্ড ম্যানেজার মো. গোলাম মোস্তফা।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সিলেট অঞ্চল বজ্রপাতপ্রবণ এলাকা। প্রায় প্রতিবছরই এই অঞ্চলে অনেক মানুষ বজ্রপাতে নিহত ও আহত হয়ে থাকেন। বিশেষ করে কৃষিকাজে যারা হাওরে এবং মাঠে কাজ করেন, বজ্রপাতের সময় তারাই প্রথম আক্রান্ত হন। কৃষকদের কথা চিন্তা করেই স্কয়ার ফার্মাসিউটিক্যালস এই কার্যক্রম হাতে নিয়েছে। তালগাছ বজ্রপাত নিধনে কার্যকর ভূমিকা রাখে। তাই সারাদেশে যেসব এলাকায় বজ্রপাতের সংখ্যা বেশি, সেসব জায়গায় তালগাছের চারা রোপণ করছে স্কয়ার। এরই ধারাবাহিকতায় সিলেট জেলায় ৫০০ তালগাছের চারা রোপণ করা হয়েছে। এই চারা রোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট