সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিলেটে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় দেহ থেকে তার মস্তক বিচ্ছিন্ন হয়ে যায় এবং দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে।

রোববার (৩ আগস্ট) সকাল ৭টায় সিলেটের মাইজগাঁও রেলস্টেশনের কাছে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা অজ্ঞাত যুবকের মস্তক বিচ্ছিন্ন হয়ে যাওয়া রক্তাক্ত দেহ দেখতে পেয়ে জিআরপি পুলিশকে খবর দেন।

সিলেট জিআরপি থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক সকালের আন্তঃনগর উপবন ট্রেনের নীচে কাটা পড়ে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরনে জিন্সের প্যান্ট ও টি-শার্ট ছিল। খবর পেয়ে সকাল ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এখনো এই যুবকের আত্মীয় স্বজন কেউ পাওয়া যায়নি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট