৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫
সিলেটের বিদ্যুৎ সরবরাহকারী কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন ১৯দিন ধরে বন্ধ রয়েছে। তবে এ সপ্তাহে চালু হতে পারে বলে জানিয়েছেন উপকেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলী।
গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন কুমারগাঁও গ্রিডের সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আচার্য।
কুমারগাঁও গ্রিড সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১৯ দিন ধরে বন্ধ আছে ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন। তবে এই পাওয়ার স্টেশনের মেরামতের কাজ চলমান আছে। ইতোমধ্যে ঢাকা থেকে একটি টিম এসে পাওয়ার স্টেশনের বিভিন্ন পরীক্ষা করছেন।
কুমারগাঁও গ্রিডের সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আচার্য বলেন, পাওয়ার স্টেশনের কাজ চলছে। ঢাকা থেকে টিম এসেছে। এখন টেস্টিং এর কাজ চলছে। সব টেস্টিং শেষ হলে এবং সবকিছু ঠিক থাকলে আমরা আশা করছি এ সপ্তাহের ভিতরে ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশনটি চালু করতে পারব।
প্রসঙ্গত, কুমারগাঁও গ্রিড থেকে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে স্থানীয়ভাবে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়। এটি বন্ধ থাকায় সিলেটে এখন শুধু জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ আনা হচ্ছে। তবে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছে ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টার (এনএলডিসি)।
তাই বিগত প্রায় ১৯ দিন ধরে সিলেটে বেড়েছে লোডশেডিং। প্রতিদিন কয়েক দফা লোডশেডিংয়ে নগরীর বিদ্যুৎ গ্রাহকরা দুর্ভোগের শিকার হচ্ছেন। আর ঘন ঘন বিদ্যুৎ যাওয়া আসার কারনে সিটি কর্পোরেশনের পানি সরবরাহেও বিঘ্ন ঘটছে। এতে নগরীর অনেক এলাকায় প্রতিদিনই পানি সংকট দেখা দেয়। এ অবস্থায় বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, বিদ্যুৎ কেন্দ্র সচল হওয়ার পূর্ব পর্যন্ত লোডশেডিং আরও বাড়তে পারে। যা এখনো চলমান রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D