৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৫
সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. জিসান আহমদ (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরেক জন আহত হয়োছেন।
শুক্রবার (১ আগস্ট) বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তারা সাদাপাথরে যাওয়ার পথে এই দূর্ঘটনার শিকার হন।
নিহত জিসান আহমদ সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু মো. হাসান (২৪)।
জানা যায়, সিলেটের বিশ্বনাথ থেকে মোটরসাইকেলে করে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন জিসান ও হাসান। শুক্রবার বেলা দেড়টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকায় সড়কের ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই জিসান মারা যান এবং হাসান আহত হন। এসময় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আনিসুর রহমান বলেন, ‘মোটরসাইকেলযোগে জিসান ও হাসান সাদাপাথর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। পথে বড়শালা এলাকায় তাদের মোটরসাইকেলটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই জিসান নিহত হন এবং অপরজন আহত হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D