জৈন্তাপুরের সাবেক কৃতি ফুটবলার নাসির উদ্দিন আর নেই

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৫

জৈন্তাপুরের সাবেক কৃতি ফুটবলার নাসির উদ্দিন আর নেই

নব্বই দশকে পূর্ব সিলেটের খ্যাতিমান ফুটবলার, বঙ্গবন্ধু গোল্ড কাপে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন নিশ্চিন্তপুর স্কুল টিমের ট্রেইনার ও হরিপুর ফুটবল দলের সাবেক অধিনায়ক নাসির উদ্দিন আর নেই।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে জৈন্তাপুর সহ সিলেটের ক্রীড়াঙ্গন, তাঁর পরিবার-পরিজন, শুভানুধ্যায়ী ও বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে। ক্রীড়াবিদের পাশাপাশি তিনি একজন সমাজ সচেতন সাদা মনের মানুষ ছিলেন।

শুক্রবার (১ আগস্ট) হরিপুর বাজার মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয় বলে পারিবারিক সূত্র থেকে জানা গেছে। বিজ্ঞপ্তি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট